Dark Mode
Sunday, 06 September 2026
ePaper   
Logo
ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারগামী ১৬০ বস্তা ইউরিয়া সারসহ ট্রলার জব্দ

ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযান: মিয়ানমারগামী ১৬০ বস্তা ইউরিয়া সারসহ ট্রলার জব্দ

ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে ১৬০ বস্তা ইউরিয়া সার এবং পাচারে ব্যবহৃত একটি স্টিল বডির ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেল আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন ভোলা জেলার তজুমদ্দিন থানার মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহভাজন স্টিল বডির ট্রলার থামিয়ে তল্লাশি চালিয়ে আনুমানিক ২.৪০ লাখ টাকা মূল্যের ৮,০০০ কেজি (১৬০ বস্তা) ইউরিয়া সার উদ্ধার করা হয়, যা অবৈধভাবে মিয়ানমারে পাচার করা হচ্ছিল।

তবে কোস্ট গার্ড টহল দলের উপস্থিতি টের পেয়ে চতুর চোরাকারবারিরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হওয়ায় অভিযানকালে কাউকেই আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ইউরিয়া সার এবং বাজেয়াপ্ত স্টিল বডির ট্রলারের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!