Dark Mode
Monday, 05 October 2026
ePaper   
Logo
গাংনীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে নির্মাণকাজে বাধা ও ভাঙচুরের অভিযোগ

গাংনীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে নির্মাণকাজে বাধা ও ভাঙচুরের অভিযোগ

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা : মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে আদালতের নির্দেশ উপেক্ষা করে নির্মাণাধীন মার্কেটের নির্মাণকাজে বাধা, ভাঙচুর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
 
‎অভিযোগ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার ৪৭ নম্বর বামন্দী মৌজার আরএস খতিয়ান নম্বর ৫২৮ এবং আরএস দাগ নম্বর ১১৫৯-এর ৮ শতক জমি। এর মধ্যে ওয়ারিশ ও ক্রয়সূত্রে মালিকানা দাবি করে ৬ দশমিক ২৫ পয়েন্ট জমিতে মার্কেট নির্মাণ করছেন কল্যাণপুর গ্রামের গোলাম সারোয়ারের স্ত্রী প্রতিবন্ধী বেলি খাতুন ও তার ছেলে মাসুদ হোসেন। ইতোমধ্যে মার্কেটটির দুইতলা ভবনের নির্মাণকাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান তারা।
 
‎ভূক্তভোগী বেলি খাতুন ও তার ছেলে মাসুদ হোসেন অভিযোগ করে বলেন, তারা প্রায় দুই বছর ধরে বামন্দী বাজারের ওই জমিতে মার্কেট নির্মাণ করছেন।
 
‎‎নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে বামন্দী গ্রামের গোলাম মাহমুদের ছেলে ইবনে আজিজ মাহমুদ কাগজপত্র ছাড়াই নির্মাণাধীন ভবনের একটি কক্ষের জায়গা (পজিশন) দাবি করে মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা করেন। মামলাটির নম্বর ৪৮২/২০২৫।
 
‎‎তাদের দাবি, দীর্ঘদিন মামলা চলার পর আদালত মামলাটি নিষ্পত্তি করেন। মামলায় প্রতিপক্ষ পরাজিত হওয়ার পরও একটি প্রভাবশালী  মহলের সহায়তায় নির্মাণাধীন ভবনে ভাঙচুর এবং নির্মাণকাজে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।
 
‎মাসুদ আরফিন আরও অভিযোগ করেন, এ ঘটনায় তিনি গাংনী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে পুলিশ তাদের নির্মাণকাজে বাধা না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নিষেধ করে।কিন্তু এরপরও আদালত ও পুলিশের নির্দেশ উপেক্ষা করে বিভিন্ন সময় প্রভাবশালী একটি মহলের মাধ্যমে তাদের নির্মাণকাজে বাধা দেওয়া হচ্ছে এবং হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।
 
‎এ ঘটনায় ভূক্তভোগী পরিবারটি নিরাপত্তা ও নির্মাণকাজ নির্বিঘ্নে চালিয়ে যেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।তবে এ বিষয়ে অভিযুক্ত ইবনে আজিজ মাহমুদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
 
‎‎এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান,লিখিত অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!