জয়পুরহাটে জেলা পরিষদে ৮১তম ১১জন বুনিয়াদি প্রশিক্ষণার্থিদের জেলায় সংযুক্ত
মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল , জয়পুরহাট জেলাপ্রতিনিধি
জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের সাথে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক আয়োজিত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ১১ জন প্রশিক্ষণার্থীকে জয়পুরহাট জেলায় সংযুক্ত করা হয়। আগামী ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে তাদের এই মাঠ পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। এতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জেলা পরিষদের সচিব সরকার মোহাম্মদ রায়হান।
সভায় জেলা পরিষদের সামগ্রিক কর্মকাণ্ড, স্থানীয় সরকার ব্যবস্থার গতিশীলতা এবং মাঠ পর্যায়ের প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও অতিথিবৃন্দ একসঙ্গে সৌজন্য আলোকচিত্রে অংশ গ্রহন করেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

