সিভিল জজ হলেন বেতাগীর আরিফ হোসেন
বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন বরগুনার বেতাগী উপজেলার মো. আরিফ হোসেন। একই সঙ্গে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট পরিদর্শক পদেও সুপারিশপ্রাপ্ত হয়েছেন। একাধিক প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ায় সাফল্য অর্জন করায় এলাকায় তাঁর সাফল্য প্রশংসিত হচ্ছে।
মো. আরিফ হোসেন বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ছোপখালী গ্রামের মো. আবু হানিফ আকন ও মোসা. তাসলিমা বেগম দম্পতির জ্যেষ্ঠ সন্তান। বর্তমানে তিনি সোনালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার (ল’) পদে কর্মরত রয়েছে। পাশাপাশি তিনি ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবেও তালিকাভুক্ত রয়েছেন।
শিক্ষাজীবনে আরিফ হোসেন পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি লাভ করেন। পরে ছোপখালী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ এবং বেতাগী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।
পরবর্তী সময়ে আইন পেশায় যুক্ত হয়ে বিচার বিভাগীয় পরীক্ষার প্রস্তুতি নেন। ধারাবাহিক পড়াশোনা ও প্রস্তুতির মাধ্যমে ১৮তম বিজেএস পরীক্ষায় সাফল্য অর্জন করেন তিনি। ১৮তম বিজেএস পরীক্ষায় মোট ২০০ জনের মধ্যে তাঁর অবস্থান ১২৬তম।
মো. আরিফ হোসেন বলেন, এই অর্জনের জন্য মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। আমার বাবা-মা, শিক্ষক, আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমার পথচলায় সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে।
একজন বিচারক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া আমার কাছে একই সঙ্গে সম্মান ও বড় দায়িত্বের বিষয়। ভবিষ্যতে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি, এ জন্য সবার কাছে দোয়া প্রার্থী।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

